রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের চাপ কম থাকবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিতাস গ্যাস

2026-01-02T08:48:57+00:00
2026-01-02T08:48:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের চাপ কম থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ এএম 
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের চাপ কম থাকবে
জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের কারণে গ্যাসের এই স্বল্পচাপ বিরাজ করবে। 


এতে বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজধানী  গ্যাস  চাপ কম 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: