সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

রাজধানী

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির

2026-01-02T18:19:51+00:00
2026-01-02T18:19:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম 
শুক্রবার শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। ছবি : সময়ের আলো
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কঠোর সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার ঘটনায় সরকারের দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর ও বিশ্বাসযোগ্য নয়। 

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়াই হাদির ‘অপরাধ’ ছিল।

তিনি অভিযোগ করেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতা করতে পারেনি, যা তদন্তে রাষ্ট্রীয় সদিচ্ছার ঘাটতিরই প্রমাণ। আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা কেবল একজনের বিরুদ্ধে হলে ইনকিলাব মঞ্চ তা প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের লক্ষ্যে আন্দোলন শুরু করা হবে। তিনি দাবি করেন, নির্বাচনকাল পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ।

এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চ।  


এসময় আন্দোলনকারীদের ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘লীগ ধর, জেলে ধর’, ‘হাদির রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপোস না সংগ্রাম , সংগ্রাম সংগ্রাম’, ‘হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ওসমান হাদি  হত্যাকাণ্ড  ইনকিলাব মঞ্চ  সরকার পতন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: