বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি : বৈষম্যবিরোধী ছাত্রনেতা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

এক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ)হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের

2026-01-02T19:08:25+00:00
2026-01-02T19:08:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি : বৈষম্যবিরোধী ছাত্রনেতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম 
থানার ভিতরে ওসির সঙ্গে কথা বলছেন বৈছাআ নেতা মাহদী হাসান। ছবি : সময়ের আলো
এক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

এতে দেখা যায়, বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি বলে দাবি করেছেন ওই নেতা।

জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে কলিমনগরের বাড়ি থেকে জুলাই যোদ্ধা এনামুল হাসান নয়নকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নেওয়া হয়। পরে দুপুরে থানা থেকে তাকে ছাড়িয়ে আনেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় এনামুল হক নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান জানান, এনামুল হাসান নয়ন ইতঃপূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু জুলাই আন্দোলনের সময় দল থেকে রেবিয়ে এসে আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করেছেন।


তিনি আরও জানান, নয়ন ছাড়াতে শুরুতে আমরা থানার ওসিকে বিষয়টি সুরাহা করার জন্য বললেও তিনি পাত্তা দেন নাই। পরবর্তীতে সহকারী পুলিশ সুপারের মধ্যস্থতায় এনামুলকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থানার ওসি ও মাহদী হাসানের সঙ্গে ব্যাপক বাক্য বিনিময় হয়। এ সময় বৈষম্যবিরোধী নেতা মাহদী ওসির কাছে জানতে চান, কেন এনামুলকে আটক করা হলো। তিনি ওসিকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছি।

এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, আমরা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটি অনুসারে এনামুলকে আটক করেছি। পরবর্তীতে বিষয়টি উভয়পক্ষের মধ্যস্থতায় এনামুল হাসান নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি  বৈষম্যবিরোধী  ছাত্রনেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: