চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসার সামনে গুলিবর্ষণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাসার সামনে সন্ত্রাসীদের গুলি করার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনার কোনো

2026-01-02T20:56:04+00:00
2026-01-02T23:02:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসার সামনে গুলিবর্ষণের অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ১১:০২ পিএম
ব্যবসায়ী মুজিবুর রহমানের বাসার সামনে গুলিবর্ষণের অভিযোগ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাসার সামনে সন্ত্রাসীদের গুলি করার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চন্দনপুরা এলাকায় বসবাসকারী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। 

জানা গেছে, কিছুদিন আগে ওই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর থেকে ফোনে সাজ্জাদ চাঁদা দাবি করেছিলেন। এরপর আজকে এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


ব্যবসায়ী মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্মার্ট গ্রুপ চট্টগ্রামের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। স্মার্ট গ্রুপের পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে। আছে বহু শিল্পকারখানা।

সিএমপির ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, শুক্রবার সকালে মাইক্রোবাসে করে চাঁদাবাজদের আটজনের একটি দল মুজিবুর রহমানের বাড়ির সামনে আসে। এসময় তারা বাড়ি লক্ষ্য করে গুলি করে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। পুলিশ এ ঘটনা খতিয়ে দেখছে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  চাঁদা না পেয়ে  ব্যবসায়ীর বাসার সামনে  গুলিবর্ষণের অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: