যুবাদের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

জানুয়ারির মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুব বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

2026-01-02T22:53:21+00:00
2026-01-02T22:53:21+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খেলা
যুবাদের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
জানুয়ারির মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুব বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল। 

তরুণ অলরাউন্ডারের ডেপুটি হিসেবে থাকছেন ওপেনার জাওয়াদ। পেসার মোহাম্মদ সবুজের জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে আল ফাহাদকে। এ ছাড়া বাকি ১৪ জনই এশিয়া কাপের দলে রয়েছেন। স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে সবুজকে। ডানহাতি পেসার ছাড়াও আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার স্ট্যান্ডবাই হিসেবে আছেন।

এশিয়া কাপে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলেও প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশের যুবারা। গত বছর সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কায় সিরিজ জিতেছেন আজিজুলরা। স্বাগতিক জিম্বাবুয়েতে সাউথ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিজেদের করে নিয়েছেন তারা। এমনকি ঘরের মাঠে আফগানিস্তান সিরিজও জিতেছেন যুবারা।


১৬ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশ। যেখানে আজিজুলদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তীতে ২০ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৫ জানুয়ারি শুরু হওয়া যুব বিশ্বকাপের ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি।
 
বাংলাদেশের স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ এবং ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই— আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার এবং মোহাম্মদ সবুজ।
 
সময়ের আলো/এআর 
  বিষয়:   যুব বিশ্বকাপ  দল  ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: