নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ হাশেম (২৮)। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের এলাকার

2026-01-02T23:24:01+00:00
2026-01-02T23:24:01+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম 
মোহাম্মদ হাশেম। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ হাশেম (২৮)। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের এলাকার আলী আহমেদের পুত্র। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দোছরী নামক পাহাড়ি এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হাশেম গত ৩১ ডিসেম্বর ব্যাবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, হাসেম ব্যাবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে গেলে কৌশলে তাকে অপহরণ করা হয়। পরে তাকে জঙ্গলে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, এ ঘটনার সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসী চক্র জড়িত আছে। তাদের মধ্যে রয়েছে, দুছরী এলাকার ৪ জন গরু ব্যবসায়ী। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কাউকে দোষী বলা যাচ্ছে না।

ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিহতের পরিবার। সীমান্তবর্তী ও ক্যাম্পসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ হামজার ভাষ্যমতে, হাসেমসহ দুই ব্যবসায়ী ক্যাম্পে গেলে একজন ফিরে আসলেও হাসেম নিখোঁজ হন। থানায় অভিযোগ দায়ের করায় অপহরণকারীরা তাকে হত্যা করেছে। 


এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  নিখোঁজ  মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: