রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) ডিএমপির

2026-01-02T23:51:39+00:00
2026-01-02T23:51:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২), মো. আবুল কালাম (২৭), মো. রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), মো. জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মো. মাহাবুব (৪৬), মো. শাকিল (২৩), মো. শরীফুল ইসলাম (৫২), মো. রাকিব (২০), মো. মমিন (২৩), মো. জুয়েল (৩৭), মো. সাকিব (২৯), মো. হাসিব খান (৩২) ও জাহিদ হাসান (২৩)।


তালেবুর রহমান বলেন, ‘শুক্রবার উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এসময় তাদের থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ পুরিয়া হেরোইন ও ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   রাজধানী  বিশেষ অভিযান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: