মোহাম্মদপুরে অস্ত্র ও পেট্রলবোমাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এই অভিযান

2025-12-30T20:56:08+00:00
2025-12-30T20:56:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে অস্ত্র ও পেট্রলবোমাসহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) ও মো. পলাশ (৪৮)।

মোহাম্মদপুর সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, গত নভেম্বরে বেশ কয়েকজন সন্ত্রাসী ককটেলসহ গ্রেফতারের পর তাদের সহযোগীরা পালিয়ে গিয়েছিলেন। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগীদের কাছে সম্ভাব্য অস্ত্র থাকার তথ্য দেন এবং কয়েকটি গোপন আস্তানার কথা জানান। সেই তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে আজ ভোরে কৃষি মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, ১০টি পেট্রলবোমা এবং দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়।


এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা কিছু তথ্য পেয়েছি। এর ভিত্তিতে আমরা আরও অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতারের চেষ্টা করব।

ওই কর্মকর্তা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার পাঁচজনসহ উদ্ধার করা অস্ত্র ও মাদক মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   গ্রেফতার  অভিযান  সেনাবাহিনী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: