খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)।মঙ্গলবার (৩০

2025-12-30T16:07:51+00:00
2025-12-30T16:17:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানী
খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৪:১৭ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড়। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


নেতৃদ্বয় বলেন, একজন দৃঢ়চেতা, সাহসী ও আপোষহীন নেত্রী হিসেবে তিনি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স নেতারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

এর আগে মঙ্গলবার সাকল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  অনলাইন এডিটরস অ্যালায়েন্স  শোক 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: