ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহতদের

2026-01-03T10:10:07+00:00
2026-01-03T10:10:07+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
প্রবাস
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:১০ এএম 
গ্রাফিক : সময়ের আলো
ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহতদের দুই জনের বাড়ি কুমিল্লা। বাকিরা কক্সবাজারের বাসিন্দা। এরইমধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন হলেন রামু উপজেলার লোকমান হাকিম। 

নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সে সময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। 


তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে, ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে। ওমানে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানো হবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ওমান  সড়ক দুর্ঘটনা  প্রাণ হারাল  ৪ বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: