তীব্র শীতেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাড়কাঁপানো শীতে জবুথবু গোটা দেশ। দেশের উত্তরাঞ্চলে এর প্রভাব অনেক বেশি। গত কয়েকদিন সূর্যের দেখা নেই। রাজধানী ঢাকায়ও কয়েকদিন ধরে

2026-01-03T12:23:12+00:00
2026-01-03T12:23:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
তীব্র শীতেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম 
ফাইল ছবি
হাড়কাঁপানো শীতে জবুথবু গোটা দেশ। দেশের উত্তরাঞ্চলে এর প্রভাব অনেক বেশি। গত কয়েকদিন সূর্যের দেখা নেই। রাজধানী ঢাকায়ও কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে চারপাশ ঢাকা পড়ছে ঘন ‍কুয়াশায়। এমন পরিস্থিতিতেও ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে। 

একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি দেশের মধ্যে ২৯৬ স্কোরে বায়ুদূষণে শনিবার শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল। তালিকায় ২৮০ স্কোরে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৫৫ স্কোরে ভারতের কলকাতা তৃতীয় ও ২০২ স্কোরে দেশটির দিল্লি শহর চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এসব শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া, ১৬৭ স্কোরে চীনের হ্যাংজু শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে। 


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তীব্র শীত  খুব অস্বাস্থ্যকর  ঢাকার বাতাস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: