ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে দেশের ১ নম্বর টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন।

2026-01-03T14:52:42+00:00
2026-01-03T14:53:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রযুক্তি
ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করল গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ২:৫৩ পিএম
ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন। সংগৃহীত ছবি
ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে দেশের ১ নম্বর টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে বাড়তি কোনো খরচ ছাড়া আরও উন্নত ভয়েস কল সেবা পাবেন। 

শনিবার (৩ জানুয়ারি) অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। 

গ্রাহকদের এই সেবা দিতে প্রাথমিকভাবে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। অপারেটরটির দাবি, কলের মান আরও উন্নত করার লক্ষ্যে ডিজাইনকৃত এই সেবাটি কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা দেবে।  

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এ অগ্রযাত্রায় ওয়াই-ফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন আমাদের গ্রাহকরা।


মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পনিতে রূপান্তরের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করল ওয়াই-ফাই কলিং চালুর এই পদক্ষেপটি। উদ্ভাবন ও সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। বাড়তি কোনো ছাড়া আরও উন্নত ভয়েস কল সেবা প্রদান করার পদক্ষেপটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সময়ের আলো/ এসকে/


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: