নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি

2026-01-03T10:43:28+00:00
2026-01-03T10:43:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রযুক্তি
নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম 
প্রতীকী ছবি
দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করতে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে কেবল নিবন্ধিত ও বৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকছে। এনইআইআর চালুর ফলে নিবন্ধিত কোনও মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চাইলে আগে সেটি ‘ডি-রেজিস্ট্রেশন’ করা বাধ্যতামূলক। ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সিম ব্যবহার করতে হবে। 

একই সঙ্গে এনআইডির শেষ চার ডিজিট দিতে হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে এই নিয়ম অনুসরণ করতে হবে। 


যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন—
১. সিটিজেন পোর্টালের মাধ্যমে 
এনইআইআর সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) এ লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে। 

এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। 

২. ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে 
মোবাইলের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করতে হবে। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে। 

ডি-রেজিস্ট্রেশনের সময় যে সিমটি ব্যবহার করা হবে, সেটি অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। 

এ ছাড়া, ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নিবন্ধিত মোবাইল  ফোনের ডি-রেজিস্ট্রেশন 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: