রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে

2026-01-03T18:26:59+00:00
2026-01-03T18:26:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

এরমধ্যে ডিএমপির শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  অপারেশন  ডেভিল হান্ট  গ্রেফতার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: