পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে ব্লক করা হবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’। যারা পোস্টাল

2026-01-03T19:06:27+00:00
2026-01-03T19:06:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে ব্লক করা হবে এনআইডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’। যারা পোস্টাল ভোট প্রদান করবেন তাদের এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের যেকোনো ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ইসি ভোটারদের অনুরোধ জানিয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এ ছাড়া ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন নারী।

নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন।

সময়ের আলো/ এসকে/




  বিষয়:   পোস্টাল ব্যালট  ছবি  ভিডিও  প্রচার  শাস্তি  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: