দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষ গত ষোল বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচন ঘিরে মানুষের মধ্যে

2026-01-04T05:01:51+00:00
2026-01-04T05:01:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই
ঢাকা-১২ আসনে প্রার্থী সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০১ এএম   (ভিজিট : ১২৮)
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষ গত ষোল বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই জরুরি। এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই।

শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনানের কার্যালয়ে জাতীয় সংসদের ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার বৈধ ঘোষণার পর তিনি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। 

এ সময়ে ঢাকা-১২ আসনের নাগরিক ও ভোটারদের উদ্দেশে সাইফুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। আর নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী সরকার ও সংস্কার উদ্যোগে ঝুঁকি বাড়বে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিএনপির ২৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: