তীব্র শীতে বিপর্যস্ত ঝালকাঠি, বন্ধ বিষখালী নদীর ফেরী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি । হাড় কাপানো তীব্র শীতে কাপছে মানুষ। শীতর সাথে যোগ

2026-01-04T10:30:56+00:00
2026-01-04T10:30:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
তীব্র শীতে বিপর্যস্ত ঝালকাঠি, বন্ধ বিষখালী নদীর ফেরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম 
তীব্র শীতে বিপর্যস্ত ঝালকাঠি, বন্ধ বিষখালী নদীর ফেরী। ছবি : সময়ের আলো
তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি । হাড় কাপানো তীব্র শীতে কাপছে মানুষ। শীতর সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড কুয়াশার কারণে সকাল থেকে কচুয়া -বেতাগীর বিষখালী নদীতে বন্ধ রয়েছে ফেরী ও খেয়ার নৌকা। ফেরী ও খেয়াঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। 

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বেকার হয়ে পড়েছে দিনমজুরা। অসহায় হয়ে পড়ছে নিন্মআয়ের মানুষ। সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরনের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।


বেড়ে যাচ্ছে শীতকালীন রোগব্যাধি। শীতের প্রকোপে মানুষ ঘরের বাহিরে বের হচ্ছেনা। কুয়াশায় ব্যহত হচ্ছে নৌযান ও সড়ক পথে যানবাহন চলাচল। অনেকে রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে।  


/ইউএমএইচ

  বিষয়:   ঝালকাঠি  শীত  আবহাওয়া  ফেরী চলাচল বন্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: