নলছিটিতে ডেভিল হান্ট অপারেশন-২ অভিযানে আওয়ামীলগ নেতা বজলুর রহমান রাঢ়িকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে তাকে সদর থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
ডিবি ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি উপজেলার কয়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার মধ্যরাতে বজলুর রহমান রাঢ়িকে আটক করে ডিবি পুলিশের একটি দল। তিনি ওই এলাকার মৃত. এনায়েতুর রহমান রাঢ়ির পুত্র এবং ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক। তাকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সদর থানার একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও