ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিন্দা জানাল উত্তর কোরিয়া

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ উল্লেখ করে ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে

2026-01-04T17:39:25+00:00
2026-01-04T17:39:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিন্দা জানাল উত্তর কোরিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৫০)
ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবার নিন্দা জানাল উত্তর কোরিয়া। সংগৃহীত ছবি
সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ উল্লেখ করে ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ জানিয়েছে, এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও নৃশংসতার পরিচয়কে তুলে ধরছে। যদিও এ বিষয়ে আর বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। 
  
অন্যদিকে ভেনেজুয়েলার জনগণ ও দেশটির নির্বাচিত সরকারের প্রতি সমর্থন দেয়ার কথা জানিয়েছে ইরান। ৪ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তোর সঙ্গে এক ফোনালাপে তেহরানের পক্ষ থেকে সমর্থনের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরাঘচি ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মার্কিন সামরিক আগ্রাসন’ এবং দেশটির ‘বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীর অপহরণ’-এর তীব্র নিন্দা জানানো হয়েছে। 
 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। গত শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায় ইরান। 


মার্কিন বাহিনী এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে-এমন প্রতিবেদনের পর তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। 
  
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, কারাকাসে বিস্ফোরণের বিষয়টি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আগেই জানতেন। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন। এর কিছু সময় পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, প্রয়োজন দেখা দিলে ভেনেজুয়েলায় আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তার মতে, বর্তমান অভিযান সফল হওয়ায় এবং মাদুরো আটক থাকায় নতুন করে হামলার সম্ভাবনা আপাতত নেই।


/ইউএমএইচ


  বিষয়:   উত্তর কোরিয়া  ভেনেজুয়েলা  মার্কিন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: