আজকের আলোচিত সাত খবর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩’, ‘আবারও বাড়ল সোনার দাম’, ‘আপনার অবস্থা হাদির মতো হবে—চিরকুট পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হুমকি’, ‘এমপি

2026-01-04T23:29:06+00:00
2026-01-04T23:29:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আজকের আলোচিত সাত খবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ১৬০)
গ্রাফিক : সময়ের আলো
‘নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩’, ‘আবারও বাড়ল সোনার দাম’, ‘আপনার অবস্থা হাদির মতো হবে—চিরকুট পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হুমকি’, ‘এমপি প্রার্থীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি’, ‘এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা’—সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর। 

সময়ের আলোর পাঠকদের জন্য রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো— 

নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন

আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। বিস্তারিত পড়তে ক্লিক করুন

আপনার অবস্থা হাদির মতো হবে—চিরকুট পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হুমকি
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন 

এমপি প্রার্থীকে দল থেকে বহিষ্কার করল বিএনপি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন 

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন এবং তিনি হলেন নিকোলাস মাদুরো। বিস্তারিত পড়তে ক্লিক করুন 

গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন 

আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগালেন আসিফ নজরুল
আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত পড়তে ক্লিক করুন 

আরআর


  বিষয়:   সময়ের আলো  খবর  আলোচিত সাত খবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: