যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

সিলেট সংবাদদাতা

সারাদেশ

জরুরী সংস্কার কাজের জন্য সোমবার (৫ জানুয়ারি) সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।রোববার (৪ জানুয়ারি)

2026-01-05T08:14:07+00:00
2026-01-05T08:14:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
সিলেট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ এএম 
সংগৃহীত ছবি
জরুরী সংস্কার কাজের জন্য সোমবার (৫ জানুয়ারি) সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

রোববার (৪ জানুয়ারি) জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এলাকা  গ্যাস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: