জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহিদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা

2026-01-05T11:31:56+00:00
2026-01-05T11:31:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮ জনের পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম 
অজ্ঞাত শহিদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহিদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ শহিদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ করা হয়।

নিহতরা হলেন-শহিদ ফয়সাল সরকার, শহিদ পারভেজ বেপারী, শহিদ রফিকুল ইসলাম (৫২), শহিদ মাহিম, শহিদ সোহেল রানা, শহিদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম (২৯)।


জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহিদদের মরদেহ শনাক্তকরণে ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে।

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং শহীদ পরিবারের সদস্যরা।
 
রোববার (৭ ডিসেম্বর) থেকে মরদেহ উত্তোলন ও শনাক্ত কার্যক্রম শুরু হয়। 

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   জুলাই গণ-অভ্যুত্থান  শহিদ  পরিচয়  শনাক্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: