রাজধানীর মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীরমোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরির অভিযোগ

2026-01-05T12:43:50+00:00
2026-01-05T12:56:18+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীর মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১২:৫৬ পিএম
ভোরের দিকে দোকানে এই চুরির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ,  ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙ্গে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, ‘রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই।  সোমবার সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল।’


তিনি বলেন, ‘৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।’

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  মোহাম্মদপুর  স্বর্ণ  দোকান  চুরি 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: