‘নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে নিরপেক্ষতা জরুরি’

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ও গণভোট যেন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত বা বিতর্কিত

2026-01-05T15:36:12+00:00
2026-01-05T15:36:12+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
‘নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে নিরপেক্ষতা জরুরি’
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৮৬)
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ও গণভোট যেন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত বা বিতর্কিত না হয়। সে বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইনে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রশিক্ষণরত বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। আগামী নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে পক্ষপাতিত্ব কাজ করা যাবে না। 

তিনি আরও বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কমিশনই নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। 


পরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সময়ের আলো/এএ/জেডআই


  বিষয়:   নির্বাচন কমিশনার  আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ  নির্বাচন  গণভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: