শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা, পালালেন স্বামী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার

2026-01-05T15:38:54+00:00
2026-01-05T15:38:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা, পালালেন স্বামী
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম 
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা, পালালেন স্বামী। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। তার কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন উপরে দোতলায় যান। গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও হয়ে যান।

স্বজনরা জানান, সাইমনের সাথে এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল। কুলসুমের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে থাকা ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। তার ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।


তিনি আরও জানান, মৃত্যু নিশ্চিত করে হত্যাকারী সাইমন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   পটুয়াখালী  মির্জাগঞ্জ  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: