কাতার প্রবাসীদের জন্য জরুরি বার্তা

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাস

কাতারের সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পোস্ট অফিস থেকে যেসব

2026-01-05T19:15:25+00:00
2026-01-05T19:15:25+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
কাতার প্রবাসীদের জন্য জরুরি বার্তা
পোস্টাল ব্যালট
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
কাতারের সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পোস্ট অফিস থেকে যেসব প্রবাসী এসএমএস পেয়েছেন তাদেরকে ১৫ কাতার রিয়েল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ দূতাবাস সোমবার (৫ জানুয়ারি) এক বার্তায় জানায়, যেসব প্রবাসী ভোটার কাতারের পোস্ট অফিস থেকে হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, কাতারের পোস্ট অফিসে থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য উল্লিখিত ১৫ কাতার রিয়াল পরিশোধ করতে হবে না।

Advertisement
দূতাবাস আরও জানায়, এসএমএস-এ উল্লিখিত পোস্ট অফিসে আপনার প্রাপ্ত এসএমএস এবং মূল পাসপোর্ট/ফটোকপি প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে আপনি আপনার খাম সংগ্রহ করতে পারবেন। যেসব ভোটার পোস্টাল ব্যালট নিজ ঠিকানায় ডেলিভারি নিতে চান, তারা কাতার পোস্ট এর হটলাইন নাম্বার ১০৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসএমএসে উল্লিখিত কাতারি রিয়াল পরিশোধ করে ব্যালটসহ খাম ডেলিভারি নিতে পারবেন। 


এসএমএস না পাওয়া পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য পোস্ট অফিসে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

আরআর
  বিষয়:   পোস্টাল ব্যালট  কাতার  প্রবাসী  নির্দেশনা 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: