জাবিতে মাদকসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের

2026-01-05T20:44:54+00:00
2026-01-06T19:55:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জাবিতে মাদকসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৭:৫৫ পিএম  (ভিজিট : ১৬০)
অভিযুক্ত শিক্ষার্থী আজওয়াদ। সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে, গত ০৪-০১-২০২৬ তারিখ রোববার রাত ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৭২৩ নম্বর কক্ষের খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদকে আটক করে হল প্রশাসন কর্তৃপক্ষ।  


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের  শিক্ষার্থীকে নিম্নোক্ত শান্তি প্রদান করে।

উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নম্বর কক্ষ থেকে ২০ বোতল মদসহ অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে।

সময়ের আলো/এআর


  বিষয়:   জাবি  মাদক  আটক  শিক্ষার্থী  বহিষ্কার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: