সেই ভারতীয় বধূকে ফেরত পাঠাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানি নাগরিককে বিয়ে করে আলোচনার জন্ম দেওয়া সরবজিৎ কৌর নামের সেই ভারতীয় নারীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। গত বছরের নভেম্বরে শিখ

2026-01-05T23:10:07+00:00
2026-01-05T23:10:07+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সেই ভারতীয় বধূকে ফেরত পাঠাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানি নাগরিককে বিয়ে করে আলোচনার জন্ম দেওয়া সরবজিৎ কৌর নামের সেই ভারতীয় নারীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।   

গত বছরের নভেম্বরে শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে যান তিনি। সেখানে গিয়ে পাকিস্তানি নাগরিক নাসির হুসেইনকে বিয়ে করেন সরবজিৎ।

২০১৬ সালে নাসিরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় হয়। দলের বাকিরা ফিরে আসলেও তিনি সেখানে থেকে যান এবং নাসির হুসেইনকে বিয়ে করেন।


কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার (৫ জানুয়ারি) তাকে ওয়াঘা সীমান্তে দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান।

এ নারীর আইনজীবী লাহোর হাইকোর্টকে জানিয়েছেন ২০২৫ সালের নভেম্বরেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিনি অবৈধভাবে পাকিস্তানে অবস্থান করছিলেন।

মুসলিম ধর্মাবলম্বী নাসির হুসেইনকে বিয়ে করার আগে তিনি শিখ ধর্ম ত্যাগ ইসলাম গ্রহণ করেন। এরপর নিজের নাম রাখেন নূরে ফাতিমা। 

সময়ের আলো/এআর
  বিষয়:   ভারত  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: