অস্ত্রের মুখে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, মালামাল লুট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ

2026-01-05T23:20:32+00:00
2026-01-05T23:20:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, মালামাল লুট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ১০৮)
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ-গজারিয়া নৌরুটের মধ্যবর্তী জায়গায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. খলিল মিয়া বলেন, আমার বাসা মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায়। ট্রলারে করে মুন্সীগঞ্জ যাবার পথে স্পিডবোটে করে নৌ ডাকাত দল আমাদের ট্রলারের গতিরোধ করে যাত্রীদের সবকিছু দিয়ে দিতে বলে। 

তাদের হাতে পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা আমার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও আমার মোবাইল ফোন নিয়ে যায়। প্রথমে আমি তাদের এগুলো দিতে স্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। বাধ্য হয়ে তাদের কথা মতো আমি সবকিছু দিয়ে দেই।
                                       
                                         আরও পড়ুন

ভুক্তভোগী আকবর আলী বলেন, হঠাৎ করে একটি সাদা স্পিডবোটে করে ১৪/১৫ জন লোক নদীর মাঝখানে আমাদের ট্রলারে উঠে আমাদের মারধর করতে শুরু করে। তারা আমাদের মারধর করে সবকিছু নিয়ে চাঁদপুরের দিকে চলে গেছে।

নদীর চর কিশোরগঞ্জ প্রান্তে অপেক্ষমাণ যাত্রী আলমগীর হোসেন সামী বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশে চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় আসি। এখানে এসে দেখতে পাই দুটি ট্রলারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। 

অসংখ্য মানুষ ডাকাতির শিকার হয়েছে। অস্ত্রের মুখে ট্রলারে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করি আপনারা নৌ ডাকাত দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন,  এরকম কোনও খবর আমার জানা নেই আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।

সময়ের আলো/এআর


  বিষয়:   যাত্রীবাহী  ট্রলার  ডাকাত  মালামাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: