ইয়াবা জব্দের পর আত্মসাৎ, ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জব্দ ইয়াবা আত্মসাৎ ও পাচারকারীকে ছেড়ে দেওয়ার দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানার আটপুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম

2026-01-05T22:36:08+00:00
2026-01-05T22:36:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ইয়াবা জব্দের পর আত্মসাৎ, ৮ পুলিশ সদস্য বরখাস্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
জব্দ ইয়াবা আত্মসাৎ ও পাচারকারীকে ছেড়ে দেওয়ার দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানার আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বরখাস্তের এ আদেশ দেন।

বরখাস্তরা হলেন, বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, এএসআই মো. জিয়াউর রহমান, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভুঁইয়া ও কনস্টেবল উম্মে হাবিবা স্বপ্না।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ বলেন, জব্দ ইয়াবা আত্মসাতের পর পাচারকারীকে ছেড়ে দেওয়ার একটি ঘটনা তদন্ত করা হয়েছে। তদন্তের পর বাকলিয়া থানার আট পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। মামলার পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।

সিএমপির সংশ্লিষ্টরা জানান, ইয়াবা জব্দের ঘটনা ঘটে এক মাস আগে নগরীর বাকলিয়া থানা এলাকায়। প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দের পর প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করা হয়। পরে পুরো ঘটনা তদন্ত করা হয়। 


তদন্তের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে আট পুলিশ সদস্যের বিরুদ্ধে জব্দ ইয়াবা আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। পাশাপাশি অভিযানের সময় আটক ব্যক্তিকে আইনের ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সিএমপি কমিশনারের কাছে পাঠানো হয় তদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনের ভিত্তিতে সোমবার বরখাস্তের আদেশ দেওয়া হয়। 

জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ৮ ডিসেম্বর রাতে। ওই দিন কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাস চট্টগ্রামের শাহ আমানত সেতু পার হলে বাকলিয়া থানার চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে মো. ইমতিয়াজ হোসেন নামে একজনকে আটক করা হয়। তার ট্রলি ব্যাগে প্রায় ১ লাখ ইয়াবা পাওয়া যায়। ইমতিয়াজ কক্সবাজার জেলা পুলিশে কর্মরত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় হস্তান্তরের জন্য যাচ্ছিল বলে স্বীকার করেছিল। কিন্তু অভিযান চালানো পুলিশ সদস্যরা ইমতিয়াজকে ছেড়ে দিয়ে ইয়াবাগুলো আত্মসাৎ করেন। পরে এ সংক্রান্ত অভিযোগ ওঠার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। প্রথমে জড়িত পুলিশের সদস্যরা জব্দ করে আত্মসাতের বিষয়টি অস্বীকার করে। পরে পুরো ঘটনা তদন্তের পর আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।

আআ/আরআর





  বিষয়:   চট্টগ্রাম  ইয়াবা  পুলিশ  বরখাস্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: