যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া

2026-01-05T22:06:38+00:00
2026-01-05T23:05:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১১:০৫ পিএম
জানে আলম সিকদার। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কনকনে শীতের রাতে খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন জানে আলম। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তার বুকে পরপর দুই রাউন্ড গুলি করে। দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। 

দলীয় সূত্র জানায়, নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। তবে দলে তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না। 

পরিবাররের সদস্যরা জানান, কারা খুন করেছে বুঝতে পারছেন না তারা। তার কোনো শত্রু ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো তা তারা নিশ্চিত হতে পারছে না। 

এদিকে রাউজানে যুবদল নেতা জানে আলম হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাবেক এমপি গিয়াস কাদের চৌধুরী। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, রাউজান যুবদলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ নেতা জানে আলম শিকদার। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তার আগে গুলিবিদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পরে জানতে পারলাম তিনি মারা গেছেন। 

আরআর


  বিষয়:   চট্টগ্রাম  রাউজান  যুবদল  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: