বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট লিমিটেড এবং আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সোমবার পল্টনস্থ শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ঢাকা মহানগরী ১ম বিভাগ ভলিবল লিগ’।
ম্যাচ শুরুর আগে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি মো. মাছুদুল আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের সদস্য শরিফুল ইসলাম স্বপন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং মিডিয়া ও পাবলিসিটি কমিটির আব্দুল মুমিন সাদ্দাম, আমিরুল হোসেন আপনসহ অন্যরা।
১১ জানুয়ারি লিগের পর্দা নামবে।
এফআর