পন্টিংকে ছুঁলেন জো রুট

ক্রীড়া ডেস্ক

অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নেন ইংলিশ ব্যাটিং কিংবদন্তি জো রুট। আগের দিনের সেঞ্চুরি করার সম্ভাবনাকে বাস্তবে

2026-01-06T05:29:01+00:00
2026-01-06T05:29:01+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
পন্টিংকে ছুঁলেন জো রুট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ এএম 
জো রুট। সংগৃহীত ছবি
অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নেন ইংলিশ ব্যাটিং কিংবদন্তি জো রুট। আগের দিনের সেঞ্চুরি করার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে তুলে নেন ক্যারিয়ারের ৪১তম টেস্ট সেঞ্চুরি। 

রুটের এই কীর্তিময় দিনে ইংল্যান্ডকে যোগ্য জবাব দিচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়াও। ট্রাভিস হেডের অনবদ্য ব্যাটিং পথ দেখায় অজিদের। ৭২ রানে অপরাজিত থাকা রুট দিনের শুরুতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এটি তার চলতি অ্যাশেজে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি। 

Advertisement
এই শতকের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে স্পর্শ করেন। টেস্ট ইতিহাসে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে এখন কেবল জ্যাক ক্যালিস (৪৫) ও শচিন টেন্ডুলকারের (৫১)।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের ৩ উইকেটে ২১১ রান নিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৭৮ রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক ৮৪ রান করে আউট হন। এরপর জেমি স্মিথের ৪৬ রান ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটার বড় রানের দেখা পাননি। ব্যক্তিগত ১৬০ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে রুট যখন নবম ব্যাটার হিসেবে বিদায় নেন, ইংল্যান্ডের স্কোর তখন ৩৮৪। শেষ পর্যন্ত এই রানেই তারা প্রথম ইনিংসে অলআউট হয়। অজি বোলার মাইকেল নেসার ৪টি এবং মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ২টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে রান তুলতে থাকে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করার পর ওপেনার জ্যাক ওয়েদারল্ড ব্যক্তিগত ২১ রানে বেন স্টোকসের শিকার হন। দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন ট্রাভিস হেড। দুজনে যোগ করেন ১০৫ রান। দলীয় ১৬২ রানে লাবুশেন (৪৮) আউট হলেও হেড ছিলেন অবিচল। 

দিনের অল্প সময়ের খেলা বাকি থাকায় নাইটওয়াচম্যান নেসারকে নিয়ে বাকিটা সময় পার করে দেন হেড। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে বৃষ্টির কারণে দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে যায়। মাত্র ৮৭ বলে ১৫টি চারের সাহায্যে ৯১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে এখনও ২১৮ রানে পিছিয়ে আছে স্টিভেন স্মিথের দল।

এফআর
  বিষয়:   অ্যাশেজ সিরিজ  সিডনি টেস্ট  ইংলিশ ব্যাটিং কিংবদন্তি  জো রুট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: