জন্মগতভাবে প্রতিটি নারী সাজপ্রিয়। এ জন্য প্রসাধনী এবং সাজগোজ যুগ যুগ ধরে নারীকেন্দ্রিক হয়ে উঠেছে। যা বাণিজ্যিকভাবে ব্যাপক প্রসার লাভ করেছে। মেয়েরা এমনিতেই একটু পরিপাটি থাকতে পছন্দ করেন। আর সেটি বিশেষ দিনের জন্য হলে তো কথাই নেই। সাজগোজ খারাপ হলে যেমন তাদের দিনটাই মাটি হয়ে যায়, তেমনি সাজ ভালো হলে সেই দিনটি তার কাছে বিশেষ একটি দিন হিসেবে মর্যাদা পায়।
বদলে গেছে ইদানীংকালের বিয়ের মেকআপ ট্রেন্ড। একসময় বিয়ের কনের মেকআপ মানেই ছিল ভারী ফাউন্ডেশন, গাঢ় চোখের সাজ আর গাঢ় লিপস্টিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে কনের রুচি, বদলে গেছে সৌন্দর্যবোধের সংজ্ঞা।
সাম্প্রতিক সময়ে বিয়ের মেকআপে সবচেয়ে বড় যে পরিবর্তনটি চোখে পড়ে, তা হলো— ন্যাচারাল লুকের প্রতি ঝোঁক। আধুনিক কনেরা এখন এমন মেকআপ চান, যা তাকে আলাদা করে তুলে ধরবে ঠিকই, কিন্তু কৃত্রিম মনে হবে না।
সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে ‘ন্যাচারাল গ্লো’। এই লুকে ভারী বেসের বদলে ব্যবহার করা হয় স্কিন-টোনের সঙ্গে মানানসই হালকা ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজার। কনসিলার ব্যবহার করা হয় প্রয়োজন অনুযায়ী, যাতে মুখের স্বাভাবিক টেক্সচার ঢাকা না পড়ে। হাইলাইটারও দেওয়া হয় খুব সীমিতভাবে, যেন ত্বকে একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর উজ্জ্বলতা থাকে। দিনের বেলার বিয়েতে এই লুক বিশেষভাবে জনপ্রিয়।
ন্যাচারাল লুকের পাশাপাশি ‘সফট গ্ল্যাম’ মেকআপও এখন কনেদের পছন্দের তালিকায় শীর্ষে। এতে চোখে হালকা স্মোকি শেড, ব্রাউন বা কপার টোনের আইশ্যাডো ব্যবহার করা হয়। ভারী কাট-ক্রিজ বা অতিরিক্ত শিমারের জায়গা নিচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করা আই মেকআপ। আইলাইনারও এখন অনেক ক্ষেত্রে পাতলা রাখা হচ্ছে, যাতে চোখ স্বাভাবিক অথচ আকর্ষণীয় দেখায়। ভারী ফলস ল্যাশের বদলে উইসপি বা ন্যাচারাল ল্যাশ ব্যবহার করাই ট্রেন্ড।
ঠোঁটের মেকআপেও এসেছে বড় পরিবর্তন। একসময় যেখানে গাঢ় লাল বা মেরুন লিপস্টিক ছিল বাধ্যতামূলক, এখন সেখানে জায়গা করে নিয়েছে নিউড, পিচ, রোজ ও মভ শেড। অনেক কনে এখন শাড়ি বা লেহেঙ্গার রং অনুযায়ী লিপ কালার বেছে নিচ্ছেন। ম্যাটের পাশাপাশি গ্লসি ও স্যাটিন ফিনিশের লিপস্টিকও জনপ্রিয় হয়ে উঠছে।
ইদানীংকালের বিয়ের মেকআপে স্কিন কেয়ারের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। সুন্দর মেকআপের মূল চাবিকাঠি হলো স্বাস্থ্যকর ত্বক। তাই বিয়ের কয়েক সপ্তাহ বা মাস আগে থেকেই কনেদের স্কিন প্রেপ ট্রিটমেন্ট, ফেসিয়াল ও নিয়মিত স্কিন কেয়ারের পরামর্শ দেওয়া হয়। ‘গ্লাস স্কিন’ বা স্বচ্ছ উজ্জ্বল ত্বকের ধারণা এখন মেকআপ ট্রেন্ডের একটি বড় অংশ।
শুধু কনে নয়, বরদের মেকআপেও এসেছে আধুনিকতার ছোঁয়া। হালকা গ্রুমিং মেকআপ, স্কিন টোন ইভেন করা, ডার্ক সার্কেল ঢেকে দেওয়া— এসবই এখন বরদের বিয়ের সাজের অংশ। বিশেষ করে ছবি ও ভিডিওর জন্য এ ধরনের মেকআপ ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
বর্তমান কনেদের সবচেয়ে বড় চাওয়া হলো মেকআপ যেন তাদের আসল সৌন্দর্য ঢেকে না দেয়। তারা চান মেকআপের মধ্যেও যেন নিজেদের স্বাভাবিক রূপটা বজায় থাকে।
ডিভাইন আর্ট বাই জেএস অথোরা কাজ করে মেয়েদের সাজের প্রায়োরিটির ওপর। যেকোনো কাস্টমাইজ সাজ সে নিতে পারে এখান থেকে। তার চুলের সাজ কেমন হবে, তার স্কিন টোনের কোনোরূপ পরিবর্তন করে বা না করে সে নিজেকে কীভাবে বিশেষ দিনের জন্য প্রস্তুত করবে সেই বিষয়টাই সবচেয়ে প্রাধান্য পায় আমাদের কাছে। আমরা ক্লায়েন্টের রুচি বুঝে, বিশ্লেষণ করে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাকে প্রপার একটা লুক দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রায় সব ক্লায়েন্ট স্যাটিসফায়েড আমাদের কাজে। তারা আলহামদুলিল্লাহ বিশ্বাস করে ‘বিশেষ দিনে, বিশেষ সাজে ডিভাইন আর্ট বাই জেএস অথোরা সবসময়ই বেস্ট লুক ক্রিয়েট করে। ক্লায়েন্টের বিশ্বাসই আমাদের শ্রেষ্ঠ কাজের প্রেরণা।
সব মিলিয়ে বলা যায়, বর্তমানে বিয়ের মেকআপ এখন আর শুধুই সাজ নয়; এটি কনের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যের প্রকাশ। ট্রেন্ড বদলালেও একটাই কথা স্পষ্ট— প্রাকৃতিক সৌন্দর্যই এখন সবচেয়ে বড়।
এফআর