বিষাক্ত উপাদানের আশঙ্কায় শিশু খাদ্যপণ্য প্রত্যাহার করছে নেসলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নেসলের কয়েকটি পন্যে টক্সিন (বিষাক্ত উপাদান) থাকার আশঙ্কায় তাদের কিছু শিশু ফর্মুলা পণ্য বিশ্বব্যাপী

2026-01-06T20:30:57+00:00
2026-01-06T20:59:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিষাক্ত উপাদানের আশঙ্কায় শিশু খাদ্যপণ্য প্রত্যাহার করছে নেসলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৮:৫৯ পিএম
খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নেসলে। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নেসলের কয়েকটি পন্যে টক্সিন (বিষাক্ত উপাদান) থাকার আশঙ্কায় তাদের কিছু শিশু ফর্মুলা পণ্য বিশ্বব্যাপী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নেসলে তাদের এসএমএ ব্র্যান্ডের কিছু ইনফ্যান্ট ফর্মুলা ও ফলো-অন ফর্মুলার নির্দিষ্ট ব্যাচ শিশুদের খাওয়ানোর জন্য নিরাপদ নয় বলে জানিয়েছে। এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয়েছিল। এখন পর্যন্ত এসব পণ্যের কারণে কেউ অসুস্থ হওয়ার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে তারা স্বেচ্ছায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার করছে।

প্রতিষ্ঠানটির মতে, সংশ্লিষ্ট ব্যাচগুলোতে সেরিউলাইড নামের একটি ক্ষতিকর টক্সিন থাকতে পারে, যা খেলে বমি ভাব ও বমির মতো খাদ্যজনিত অসুস্থতা হতে পারে।


এক বিবৃতিতে নেসলে জানায়, শিশুদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এতে কোনো অভিভাবক, পরিচর্যাকারী বা গ্রাহক উদ্বিগ্ন হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই প্রত্যাহার প্রক্রিয়া বিশ্বব্যাপী কার্যকর। ইউরোপের ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি ও সুইডেনসহ একাধিক দেশে এসব পণ্য বিক্রি হয়েছিল। 

নেসলে জোর দিয়ে জানিয়েছে, প্রত্যাহার করা ব্যাচ ছাড়া তাদের অন্যান্য সব পণ্য এবং একই ফর্মুলার অন্যান্য ব্যাচ সম্পূর্ণ নিরাপদ। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে। সমস্যাটি তাদের এক সরবরাহকারীর দেওয়া একটি উপাদানের কারণে হয়েছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   বিশ্বজুড়  শিশু খাদ্যপণ্য  প্রত্যাহার  নেসলে 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: