অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী ‘ফাইটার’ মনির গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ি

2026-01-06T20:59:31+00:00
2026-01-06T20:59:31+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী ‘ফাইটার’ মনির গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম 
অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী ‘ফাইটার’ মনির গ্রেফতার। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার ফাতেমা ইয়াসমিন শিল্পীর ভবনের দোতলা থেকে মনিরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মনির দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফাইটার মনিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় ধারালো অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম জানান, মনিরের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  অস্ত্র ও মাদকসহ  সন্ত্রাসী ফাইটার মনির  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: