আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া : রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে

2026-01-06T22:07:18+00:00
2026-01-06T22:07:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া : রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম 
রাশেদ খান। ফাইল ছবি
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে ভোট দেওয়া মানেই দেশনায়ক তারেক রহমানকে ভোট দেওয়া।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান জানান, ঝিনাইদহ-৪ আসন একটি বিএনপি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি আস্থাশীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ড তাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। 

তিনি বলেন, ঝিনাইদহ তার নিজ জেলার এলাকা। জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে তিনি যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। বিএনপির অনেক নেতাই নিজ নিজ জন্মস্থান বা পছন্দের এলাকা থেকে নির্বাচন করেন। এই আসনে একাধিক নেতা আগ্রহী ছিলেন, তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে।

মনোনয়ন না পেয়ে যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং বিএনপির হাতকে শক্তিশালী করি। 


তিনি আশা প্রকাশ করেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করে কেউই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন না।

রাশেদ খান আরও বলেন, এবারের নির্বাচন আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন। এখানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ রয়েছে। ধানের শীষে যত বেশি ভোট পড়বে, তত বেশি আসন বিএনপি পাবে। 

শেষে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে, আর সেটাই হবে দেশনায়ক তারেক রহমানকে বিজয়ী করা। বিএনপিই একমাত্র দল যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ ভালো থাকবে এবং তারুণ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে।

এফআর


  বিষয়:   ঝিনাইদহ  আমাকে ভোট দেওয়া মানেই  তারেক রহমানকে ভোট দেওয়া  রাশেদ খান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: