জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।মঙ্গলবার (৬ জানুয়ারি)

2026-01-06T23:46:07+00:00
2026-01-06T23:46:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ পিএম 
আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক  ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা ও শিক্ষার সার্বিক পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ বৈঠক করেন ঢাবি উপাচার্য।

গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে  অবহিত করেন। 


উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উপাচার্য জামায়াতের আমিরের পরামর্শ ও সহযোগিতা চান।

জামায়াতের আমির এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। 

সময়ের আলো/এসকে/


  বিষয়:   জামায়াতে ইসলামী  আমির  ঢাবি উপাচার্য  সাক্ষাৎ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: