জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো শেষ হয়নি ভোট গণনা। ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চিত্র দেখা যায়।
এর আগে, নির্বাচন ঘিরে সোমবার শিক্ষার্থী ছাড়া অন্য সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রশাসন। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের ঘোরাফেরা করতে দেখা যায়। চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে তারা ভেতরে প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় কয়েকজন প্রার্থীও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এ ধরনের নিরাপত্তা শিথিলতা নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল বলেন, ঢুকলে আমি কি করবো। তোমরা বের করে দাও।
এফআর