চীনা সিনেমা দিয়ে উদ্বোধন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কয়েক দিন পরই পর্দা উঠছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১০ জানুয়ারি

2026-01-07T00:03:02+00:00
2026-01-07T00:03:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
চীনা সিনেমা দিয়ে উদ্বোধন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ এএম 
সংগৃহীত ছবি
কয়েক দিন পরই পর্দা উঠছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই আয়োজন। 

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এবারের উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।


১০ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরে উদ্বোধন অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। সেগুলো হলো ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।

নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজন করা হচ্ছে, যেখানে উদ‌যাপন করা হবে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি।

সময়ের আলো/এআর



  বিষয়:   সিনেমা  উদ্বোধন  চলচ্চিত্র উৎসব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: