হেড-স্মিথে রেকর্ডবুক ওলটপালট

ক্রীড়া ডেস্ক

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনটি ছিল শুধুই অস্ট্রেলিয়ার রেকর্ড গড়ার দিন। ট্র্যাভিস হেডের বিধ্বংসী ১৬৩ এবং

2026-01-07T05:04:17+00:00
2026-01-07T05:04:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হেড-স্মিথে রেকর্ডবুক ওলটপালট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ এএম 
সংগৃহীত ছবি
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনটি ছিল শুধুই অস্ট্রেলিয়ার রেকর্ড গড়ার দিন। ট্র্যাভিস হেডের বিধ্বংসী ১৬৩ এবং স্টিভ স্মিথের অপরাজিত ১২৯ রানের ওপর ভর করে ইংল্যান্ডের ৩৮৪ রান টপকে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৮ রান। এরই মধ্যে ১৩৪ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে অজিরা। 

দিনের শুরুতেই নাইটওয়াচম্যান মাইকেল নেসারকে (২৪) নিয়ে লড়াই শুরু করেন ট্র্যাভিস হেড। তারা ৭২ রানের জুটি গড়েন। এরপর স্মিথকে নিয়ে দলকে এগিয়ে নেন হেড। ১৬৬ বলে ১৬৩ রানের এক রাজকীয় ইনিংস খেলেন হেড, যেখানে ২৪টি চারের পাশাপাশি ছিল একটি ছক্কা। অন্যদিকে ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে নেওয়া স্টিভ স্মিথ ২০৫ বলে ১২৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অন্য প্রান্তে ৪২ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েন বিউ ওয়েবস্টার। 

ট্র্যাভিস হেড এই ইনিংসের মাধ্যমে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯৩০ সালে ব্র্যাডম্যান ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন। হেড গতকাল মাত্র ১৫২ বলে ১৫০ রান স্পর্শ করে অ্যাশেজ ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন। এ ছাড়া অস্ট্রেলিয়ার সপ্তম ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি করে স্টিভ ওয়াহ, হেইডেন ও ল্যাঙ্গারদের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। ২০০২ সালের পর প্রথম অস্ট্রেলীয় ওপেনার হিসেবে ঘরের মাঠে এক অ্যাশেজ সিরিজে ৩টি সেঞ্চুরির রেকর্ডও এখন হেডের দখলে। 

স্টিভ স্মিথ গতকাল ছাড়িয়ে যান জ্যাক হবসকে। অ্যাশেজে ১৩টি সেঞ্চুরি নিয়ে তিনি এখন ব্র্যাডম্যানের (১৯টি) পরই অবস্থান করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট একটি প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের তালিকায় ব্র্যাডম্যানের (৫০২৮ রান) পরেই এখন স্মিথের নাম (৩৬৮২ রান)। সিডনির এই ভেন্যুতেও ১২ ম্যাচে ৫ সেঞ্চুরিসহ ১২২৫ রান করে তিনি কেবল পন্টিংয়ের পেছনে আছেন। 

সিডনিতে কঠিন সময় পার করছেন ইংল্যান্ডের বোলাররা। অভিষেক টেস্টে ম্যাথু পটস ২৫ ওভারে ১৪১ রান দিয়ে উইকেট শূন্য থেকে ক্যারিয়ারের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্রাইডন কার্স ৩টি উইকেট নিলেও রান বিলিয়েছেন অকাতরে (১০৮ রান)। এ ছাড়া ৪টি ক্যাচ মিস এবং একটি রান আউট হাতছাড়া করার খেসারত দিতে হচ্ছে রুট বাহিনীকে। অস্ট্রেলিয়ার এই ইনিংসে সাতটি জুটি ৫০ রানের গণ্ডি পেরিয়েছে। টেস্ট ইতিহাসের এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষেই ভারত সর্বোচ্চ ৮টি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েছিল। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   হেড-স্মিথে রেকর্ডবুক ওলটপালট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: