ট্যুরে গিয়ে ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের মৃত্যু

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না

2026-01-07T10:45:05+00:00
2026-01-07T11:20:01+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ট্যুরে গিয়ে ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের মৃত্যু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১১:২০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের মৃত্যু। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবনে অবস্থান করা আলাস্কা জাহাজের ক্যাবিনে তার মৃত্যু হয়।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনের ঘুরতে যায়। সেখানে জাহাজের ক্যাবিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন।
আরও পড়ুন

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সামাজিক মাধ্যমে জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস স্যার আজ সকালে ইন্তেকাল করেছেন। উনারা শিক্ষা সফরে গিয়েছিলেন সুন্দরবনে। সেখানেই জাহাজের ভেতর হার্ট এটাকে ওনার মৃত্যু ঘটে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা মরহুমের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আমিন।’

ইউনিভার্সিটি টিচার্স লিংকের পক্ষ থেকে জানানো হয়, ‘ইউটিএল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁর দুনিয়ার ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে  জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’

এএডি/
  বিষয়:   ট্যুর  ঢাবি  ইসলামের ইতিহাস বিভাগ  চেয়ারম্যান  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: