মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু

2026-01-07T13:40:57+00:00
2026-01-07T13:40:57+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম 
আলিফ ইসলাম। সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ ইসলাম উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষর্থী ছিল।
 
মাদরাসা ও পুলিশ সূত্র জানা গেছে, ওই শিক্ষার্থীকে গত ৩১ ডিসেম্বর মাদরাসায় তৃতীয় শ্রেণিতে ভর্তি করে অভিভাবকরা। ভর্তির পর থেকেই শিশুটি কয়েকবার পালাতে চেষ্টা করে। এদিকে ওই শিক্ষার্থীর মা আমেনা বেগম ওমান থাকায় তার দাদা-দাদি শিশুটিকে বুঝিয়ে মাদরাসায় রেখে যায়। মঙ্গলবার রাতেও শিশুটি বাড়িতে যেতে চাইলে মাদরাসা কর্তৃপক্ষ উমানে ইমুর মাধ্যমে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলিয়ে দিলে শান্ত হয়। 

এদিকে বুধবার সকালে সাড়ে ছয়টার দিকে ওই শিক্ষার্থী সাত তলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে পালাতে গিয়ে পড়ে যায়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ফজিলাতুনন্নেছা কেপিজে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষার্থী সপ্তাহখানেক আগে নতুন ভর্তি হয়েছে। ভর্তির পর থেকেই আবাসিক ভবনে থাকতে চায় না। স্বজনদের সঙ্গে এ নিয়ে অনেকবার কথা বলেছি। এর আগেও কয়েকবার পালাতে চেষ্টা করেছে। তবে আজকে পালাতে গিয়ে নাকি ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সেটা আমরা বলতে পারছি না। সম্ভবত সে পালাতে চাইছিল।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, শিশু মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু হাসপাতালে মৃত্যু হয়েছে। সেটি অন্য জেলায় তবুও আমাদের পুলিশ সেখানে যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআর


  বিষয়:   কালিয়াকৈর  মাদরাসা  শিক্ষার্থী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: