দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে

2026-08-08T23:38:09+00:00
2026-08-08T23:38:09+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পিএম 
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহাগ হাওলাদার মিজানুর রহমান হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পাংগাশিয়া স-মিল সংলগ্ন দক্ষিণ পাশে একা পেয়ে শিশুটিকে রাস্তার পাশের একটি গাছের দিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। এ সময় পুকুরজনা বাজার দিক থেকে আসা একটি অটোরিকশার চালক ঘটনাটি দেখে থেমে যান। তিনি ধস্তাধস্তি লক্ষ্য করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে।


পরে স্থানীয়রা দুমকি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দুমকি  শিশু ধর্ষণ  অভিযোগ  গ্রেফতার  পটুয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: