খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা বটিয়াঘাটায় উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে

2026-08-08T23:18:05+00:00
2026-08-08T23:18:05+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম 
খুলনা বটিয়াঘাটায় উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
খুলনা বটিয়াঘাটায় উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেতুল তলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে তিনটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেতুল তলা গ্রামে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে কয়েকটি গুলির শব্দ পান স্থানীয়রা। এরপর তারা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সির বাড়িতে যান।

উপজেলা যুবদলের সদস্য সচিব বাহদুর মুন্সি বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি গুলির শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। বাড়িতে অনেক মানুষের ভিড় ছিল তখন। এরপর বুঝতে পারি আমার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।


এলাকাবাসী জানায়, যুবদল নেতার ভাই সোহরাব মুন্সি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্যের উপজেলা প্রতিনিধি। তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করতেন। তাছাড়া বিভিন্ন স্থানে বিচার-শালিস করতেন। মূলত তাকে ভয় দেখানোর জন্য গুলির কারণও হতে পারে বলে তারা জানিয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম খুলনা বলেন, গুলি বর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ঘটনা স্থলে আমি পরিদর্শনে গিয়েছি ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা পেয়েছি।ভুক্তভোগী পরিবার এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। এছাড়া তদন্ত চলমান রয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  যুবদল  গুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: