৬ মাসে ১৪০০ নদী-খাল খনন-পুনরুদ্ধার করা হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

বিগত ছয় মাসে সারাদেশে প্রায় এক হাজার চারশ নদী ও খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ

2026-08-08T22:50:38+00:00
2026-08-08T22:50:38+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৬ মাসে ১৪০০ নদী-খাল খনন-পুনরুদ্ধার করা হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৫০ পিএম 
গাইবান্ধায় নদীভাঙন কবলিত জনপদ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি : সময়ের আলো
বিগত ছয় মাসে সারাদেশে প্রায় এক হাজার চারশ নদী ও খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া এলাকায় নদীভাঙন কবলিত জনপদ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখার পর স্থানীয়দের নিয়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নদীভাঙনের শিকার মানুষের দুর্দশার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পথসভায় বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী চার বছরের জন্য মোট ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেলার জন্য রয়েছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের দুটি প্রকল্প। তিনি জানান, এই দুটি প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে গাইবান্ধায় ভবিষ্যতে আর কোনো নদীভাঙনের শঙ্কা থাকবে না।


প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কারো ঘরবাড়ি, হাটবাজার, মসজিদ-মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান যাতে নদীগর্ভে বিলীন না হয়ে যায়, সে লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফুলছড়ির উড়িয়া এলাকাসহ গাইবান্ধার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার ঘটনা ঘটছে। প্রতিমন্ত্রীর এই পরিদর্শন ও আশ্বাসে ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে সরকারি প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নদী  খাল  খনন  পুনরুদ্ধার  পানিসম্পদ প্রতিমন্ত্রী  সময়ের আলো  গাইবান্ধা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: