যৌন নিপীড়নের দায়ে রাবি শিক্ষক বরখাস্ত

রাবি প্রতিনিধি

শিক্ষা

যৌন নিপীড়নের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

2026-01-07T17:22:51+00:00
2026-01-07T17:22:51+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিক্ষা
যৌন নিপীড়নের দায়ে রাবি শিক্ষক বরখাস্ত
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 
বহিষ্কৃত শিক্ষক সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। ছবি : সংগৃহীত
যৌন নিপীড়নের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়।

পরবর্তীতে, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩৩ নং সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের শাস্তির দাবিতে বিভাগের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।


রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী বহিষ্কৃত শিক্ষক পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।

এফআর


  বিষয়:   রাবি  যৌন নিপীড়নের দায়ে  রাবি  শিক্ষক বরখাস্ত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: