স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন থাকায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের বিদেশ

2026-01-07T18:49:10+00:00
2026-01-07T18:49:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম 
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ। সংগৃহীত ছবি
মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন থাকায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

বুধবার (৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


দুদকের আবেদনে বলা হয়, এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে দুই হাজার ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এফআর
  বিষয়:   ডেল্টা গ্রুপের চেয়ারম্যান  ফারুক ও তার স্ত্রী  দেশত্যাগে নিষেধাজ্ঞা 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: