যৌথ অভিযানে সন্ত্রাসী বাবা-ছেলে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে যৌথ অভিযানে সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী জালাল ও তার ছেলে ইকবালকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) রায়পুরা উপজেলার পাড়াতলী

2026-01-07T20:32:35+00:00
2026-01-07T20:49:30+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যৌথ অভিযানে সন্ত্রাসী বাবা-ছেলে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৮:৪৯ পিএম
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি : সময়ের আলো
নরসিংদীতে যৌথ অভিযানে সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী জালাল ও তার ছেলে ইকবালকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে রায়পুরায় আর্মি ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা।

Advertisement
জানা গেছে, অভিযানকালে উপজেলার বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এলাকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রবীর কুমার ঘোষ জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, এ অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এফআর
  বিষয়:   যৌথ অভিযান  সন্ত্রাসী বাবা-ছেলে  গ্রেফতার  অস্ত্র  গোলাবারুদ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: