অনাহারে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে লোহাপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছেরেলওয়ে পুলিশ। মৃত যুবক দীর্ঘদিন অনাহারে

2026-01-07T21:42:37+00:00
2026-01-07T21:44:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
অনাহারে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৯:৪৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে লোহাপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত যুবক দীর্ঘদিন অনাহারে জরাজীর্ণ অবস্থায় ওইখানে পড়ে ছিল বলে জানা গেছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ। 

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, খবর পেয়ে কারওয়ান বাজার রেললাইনের পাশে লোহাপট্টির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবক দীর্ঘদিন অনাহারে জরাজীর্ণ অবস্থায় ওইখানে পড়েছিল।


তিনি আরও বলেন, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরনে ছিল কালো সাদা চেক সোয়েটার আর নিচে কিছুই ছিল না। 

প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

এফআর
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: